May 13, 2026, 3:47 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা

Reporter Name

ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা

 

 

মোঃ রফিকুল ইসলাম, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় নিয়ে ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৫ কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ।

তিনি বলেন, সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা পরিচালনা করতে হবে। আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই। একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর।

নির্বাচনী আচরণবিধির প্রতিটি ধাপ ব্যাখ্যা করে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম কুন্ডু।

উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, ২৫ কুড়িগ্রাম-১ আসনের গন অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, বিএনপি’র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধি কাজী গোলাম মোস্তফা, জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধি ও উপজেলা আমির আনোয়ার হোসেন, জাতীয় পার্টির নির্বাচনী সমন্বয়ক শাহিন ব্যাপারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মনিরুজ্জামান।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

সভায় সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে সকল উপস্থিতি একমত পোষণ করেন এবং সম্মিলিতভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা