May 13, 2026, 4:28 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রাম উলিপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ

মো: আলমগীর হোসেন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৯ পিস ইয়াবাসহ মোহাম্মদ আজিজুল ইসলাম(৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডল পাড়া গ্রামের আহমদ আলীর পুত্র।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার থেকে ১৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গোপন সূত্রে জানা যায়, এই আজিজুল ইসলাম দীর্ঘ কয়েক বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, নাম বলতে নারাজ এক ব্যক্তি বলেন, এই মাদক ব্যবসায়ীর কারণে অর্থ এলাকার ১৫-১৬ ও  ১৮ বছরের যুবক ছেলেরা মাদকে আসক্ত হয়ে পড়েছে , শুনছে না তাদের বাবা-মায়ের কোন কথা , নষ্ট হয়ে যাচ্ছে তাদের পড়ালেখা নষ্ট হচ্ছে তাদের ভবিষ্যৎ। তাই এই মাদককে নির্মূল করার লক্ষ্যে প্রশাসনের কাছে জোর অনুরোধ করছি

বুধবার(১১ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা